শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে উইন্ডিজ

আপডেট : ০১ জুলাই ২০১৯, ০৩:৫৩ পিএম

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট ইন্ডিজ নিজেদের অষ্টম ম্যাচে টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাট করতে পাঠিয়েছে।

পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করা ওয়েস্ট ইন্ডিজ পরের ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে, অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়। সব মিলিয়ে মাত্র ৩ পয়েন্ট নিয়ে দশ দলের টুর্নামেন্টে ৯ নম্বরে অবস্থান ক্যারিবিয়ানদের।

অন্যদিকে ৭ ম্যাচের মাত্র দুটিতে জেতা শ্রীলঙ্কা হেরেছে তিনটিতে। অপর দুটি ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। সব মিলিয়ে ৬ পয়েন্ট নিয়ে লঙ্কানদের অবস্থান সাত নম্বরে। উইন্ডিজের পর শ্রীলঙ্কার শেষ ম্যাচের প্রতিপক্ষ সেমিতে এক পা দিয়ে রাখা ভারত।

শ্রীলঙ্কা যদি নিজেদের শেষ দুই ম্যাচ জেতেও, পয়েন্ট হবে ১০। তাদের লড়াই তখন টেবিলের অন্য যে দলটি ১০ পয়েন্টে থাকবে তাদের সঙ্গে। সেই হিসাবে বাংলাদেশ বা পাকিস্তান নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে ১১ পয়েন্টে পৌঁছে যাবে। ১০ পয়েন্টে আটকে যেতে পারে কেবল ইংল্যান্ড, যদি তারা নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে।

সেক্ষেত্রেও স্বাগতিকদের টপকে যাওয়ার সুযোগ কম লঙ্কানদের। কেননা মরগানের দল রানরেটে অনেক এগিয়ে থাকবে করুনারত্নের দলের চেয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত