সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

আপডেট : ০১ জুলাই ২০১৯, ০৭:৪৫ পিএম

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় হাজী আবদুর রশিদ (৬৫) নামের এক সাবেক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু  হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ি চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাজী আবদুর রশিদ যাদবপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে। তিনি কিছুদিন আগে নাইকানীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শিক্ষকতা পেশা  থেকে অবসর গ্রহণ করেন।

স্থানীয় এম. সাইফুল ইসলাম শাফলু জানান, সোমবার সকাল ১১টার দিকে নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ি চৌরাস্তা বাজারে সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় একটি অটো তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে ঢাকায় স্থানান্তর করা হয়। 

আড়াইটার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে নিহতের মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত