রাঙ্গামাটিতে ঘরে ঢুকে মা-মেয়েকে গুলি করে হত্যা

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০৩:০২ পিএম

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের গবাছড়ি এলাকায় ম্রা সুই খই মারমা (৬০) ও ম্য সাং নু মারমা (২৯) নামে মা ও মেয়েকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে রাইখালীতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দীন জানান, মঙ্গলবার ভোররাতে রাইখালীতে নিজেদের ঘরে ঢুকে মা ও মেয়েকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তবে ঠিক কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান ওসি।

তিনি জানান, দু’জনের লাশ উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত