শিমূল ইউসুফ ও সারা যাকেরের সঙ্গে আড্ডা

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০৫:২৩ পিএম

দর্শকের মুখোমুখি হয়ে কথা বলবেন দুই নাট্যব্যক্তিত্ব শিমূল ইউসুফ ও সারা যাকের।

থিয়েটার ডিরেক্টরস্ ইউনিটি বাংলাদেশের আয়োজনে ১৯ জুলাই সকাল সাড়ে ১০টায় রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠানটি হবে।

টিকিটের বিনিময়ে এই অনুষ্ঠানে অংশ নেওয়া যাবে। প্রবেশ মূল্য রাখা হয়েছে ৫০ টাকা।

থিয়েটার ডিরেক্টরস্ ইউনিটির সমন্বয়ক অনন্ত হিরা দেশ রূপান্তরকে বলেন, “সারা যাকের ও শিমূল ইউসুফ বাংলাদেশের নাট্যাঙ্গনের অনেক ইতিহাসের সাক্ষী। সারা দেশের অসংখ্য নারী নাট্যশিল্পী তাদের দেখে অনুপ্রাণিত হয়েছে। এবারের আয়োজনে তারা দীর্ঘ সময়ের থিয়েটার জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করবেন। দর্শকের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেবেন।”

এটি থিয়েটার ডিরেক্টরস ইউনিটির দ্বিতীয় আয়োজন। ২০১৮ সালের অক্টোবরের উদ্বোধনী আয়োজনে অংশ নেন নাসির উদ্দিন ইউসুফ ও মামুনুর রশীদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত