গাজীপুরে বেঙ্গল সিমেন্টের বিক্রেতা সম্মেলন

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১২:৩২ এএম

বেঙ্গল সিমেন্টের বিক্রেতা সম্মেলন গতকাল বুধবার গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার আসাদুল হক সুফিয়ান। কোম্পানির অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মো. গোলাম আজমের তত্ত্বাবধানে বিক্রেতা সম্মেলনে গাজীপুরের বিভিন্ন এলাকার তিন শতাধিক বিক্রেতা উপস্থিত ছিলেন। কোম্পানির সেরা ২০ বিক্রেতাকে বিশেষ পদক ও র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে ১৫ জনকে পুরস্কার দেওয়া হয়।  সম্মেলনে বক্তব্য রাখেন গাজীপুর বিল্ডার্সের স্বত্বাধিকারী ফরহাদ হোসেন ও বিক্রয় প্রতিনিধিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত