নিয়মরক্ষার ম্যাচে গেইলদের বিপক্ষে বোলিংয়ে আফগানিস্তান

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ০৩:০৪ পিএম

বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। টুর্নামেন্টে চাওয়া-পাওয়ার কিছু নেই ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তানের। উভয় দলের জন্যই নিয়মরক্ষার ম্যাচ। হেডিংলির লিডসে আনুষ্ঠানিক বিদায়ের ম্যাচে টসে হেরে প্রথমে বোলিংয়ে নামতে যাচ্ছে গুলবাদিন নায়েবের দল।

আফগানিস্তানের লক্ষ্য টুর্নামেন্টে একটি ম্যাচে হলেও জয় পাওয়া। পাকিস্তানের সঙ্গে জেতা ম্যাচ মাঠে ফেলে আসে আফগানরা। স্পিনাররা আগাগোড়া ভাল বল করলেও এই বিশ্বকাপে পেস বোলিং আর ব্যাটিং বারবার ডুবিয়েছে তাদের।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিন্তু আত্মবিশ্বাস নিয়ে নামবে আফগানিস্তান। দুই দলের মধ্যে হওয়া গত চারটে ম্যাচে তিনবার জিতেছে গুলবাদিন নায়েবরা। এর মধ্যে আছে গত বছরের বিশ্বকাপ কোয়ালিফায়ার ফাইনালে সাত উইকেটের জয়।

ওয়েস্ট ইন্ডিজের অবস্থাও অনেকটা আফগানিস্তানের মতই। মাঝেমধ্যে ভাল খেললেও সেই প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর থেকে আর জেতেনি তারা। বড় জুটি গড়তে না পারায় তাদের ভালো ব্যাটিং লাইনআপ নিয়েও তেমন সুবিধা করে উঠতে পারেনি। ঐ বল হাতে শেল্ডন কট্রেল ছাড়া কেউ ধারাবাহিকভাবে তেমন কিছু করে দেখাতে পারেননি। জেসন হোল্ডার চাইবেন টুর্নামেন্টে কিছু না পাওয়ার থাকলেও শেষ ম্যাচে তার দল সর্বশক্তি দিয়ে লড়ুক।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ফাবিয়ান অ্যালেন, শেলটন কটরেল, ওশানে টমাস ও কেমার রোচ

আফগানিস্তান একাদশ: রহমত শাহ, গুলবাদিন নায়েব (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবি, সামিউল্লাহ শিনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, ইকরাম আলি খিল (উইকেটকিপার), রশিদ খান, দওলত জাদরান, সাঈদ শিরজাদ ও মুজিব উর রহমান

×
সর্বশেষ সর্বাধিক পঠিত