সহকর্মীর সঙ্গে মনোমালিন্য হলে কী করবেন

আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১০:৩৪ পিএম

দিনের দীর্ঘ সময় অফিসেই থাকা হয়। আর কর্মক্ষেত্রের লোকজন বা সহকর্মীরা অনেক সময় হয়ে যায় বন্ধুর মতো। কাজের ফাঁকে টুকটাক ইয়ার্কি, হাসি-ঠাট্টাও চলে অনেক সময়। তবে এই ধরনের মজা, হাসি, ঠাট্টা নিয়েও সহকর্মীদের মধ্যে মনোমালিন্য হয়ে থাকে। এ ধরনের অবস্থা থেকে পরিত্রাণ পেতে কী করতে পারেন ভেবেছেন?

পরিবারে সদস্যদের মধ্যেও তো মনোমালিন্য হতে পারে। বিষয়টা সেই ভাবেই দেখুন। সহকর্মীদের সঙ্গে টুকটাক অশান্তির জের ধরে তার সমালোচনা করা, তার নামে উচ্চপদস্থ কারও কাছে নালিশ করা ছেলেমানুষি ছাড়া আর কিছু নয়।

ইতিবাচকভাবে ব্যাপারটা সামলানোর চেষ্টা করুন। সহকর্মীদের সঙ্গে যতই মনোমালিন্য হোক না কেন, কখনো নিজের সংযম হারাবেন না, রাগের মাথায় কিছু বলে ফেলবেন না। কারণ, রাগের মাথায় আমরা এমন কিছু করে বা বলে ফেলি যা নিয়ে পরে অনুতাপ করতে হয়।

সবসময় চেষ্টা করুন, ঠাণ্ডা মাথায়, যুক্তি দিয়ে সিদ্ধান্তে পৌঁছতে। আর মনোমালিন্য হলে, সরাসরি কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সমস্যা মিটে গেলে সেখানেই সেই বাপার শেষ করুন।

নিজেই এগিয়ে যান কথা বলতে। নিজেই হোন উদ্যোগী। কারণ সে হয়তো লজ্জা পাচ্ছে। এক সময় সব ঠিক হয়ে আসবে। সহকর্মীও বুঝতে পারবে নিজের ভুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত