সারা দেশে ৭৩ কোম্পানির মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১২:১২ এএম

রাজধানীসহ সারা দেশে ৭৩ ফার্মাসিউটিক্যালস কোম্পানি বিভিন্ন ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংগ্রহ করে ধ্বংস করেছে। উচ্চ আদালতের রিট আদেশ বাস্তবায়নে ঔষধ প্রশাসন অধিদপ্তর ২ জুলাইয়ের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংসের সময়সীমা বেঁধে দিয়েছিল। পরে অবশ্য এ সময় ১০ জুলাই পর্যন্ত বাড়ায় অধিদপ্তর। সেই অনুযায়ী ৭৩ কোম্পানি মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করেছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ২ জুলাই মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করে। পাবনায় স্থানীয় ওষুধ তত্ত্বাবধায়কের উপস্থিতিতে ১ জুলাই স্কয়ার ফার্মাসিউটিক্যালস মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করে। ১ জুলাই নারায়ণগঞ্জের মেসার্স অ্যাডভান্স কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড স্থানীয় ওষুধ তত্ত্বাবধায়কের উপস্থিতিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস করে। ২ জুলাই মেসার্স এরিস্টোফার্মা লিমিটেড মেয়াদোত্তীর্ণ ওষুধ শ্যামপুর ওষুধ তত্ত্বাবধায়কের উপস্থিতিতে ধ্বংস করে।

এ ছাড়া ১ জুলাই টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড মেয়াদোত্তীর্ণ ওষুধ গাজীপুর কার্যালয়ে স্থানীয় সহকারী পরিচালক ও প্রধান কার্যালয়ের পরিচালক ড. খন্দকার সগীর আহমেদের উপস্থিতিতে ধ্বংস করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত