বিশিষ্ট গীতিকার মাসুদ করিমের লেখা হাজারের বেশি গানের মধ্য থেকে ৮০০ গান নিয়ে প্রকাশ করা হয়েছে ‘৮০০ গানের সংকলন মাসুদ করিম’ শীর্ষক বই। গতকাল বেসরকারি টেলিভিশন চ্যানেল আই ভবনে বইটির প্রকাশনা অনুষ্ঠান হয়।
অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির সম্পাদনা করেছেন মাসুদ করিমের স্ত্রী দিলারা আলো। অনুষ্ঠানে খুরশীদ আলম, কেরামত মাওলা, সৈয়দ আবদুল হাদী, দিলারা আলো, শাইখ সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন ।
১৯৩৬ সালে কুষ্টিয়ার কুমারখালীতে জন্মগ্রহণ করা মাসুদ করিম ১৯৯৬ সালের ১৬ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে কানাডার মন্ট্রিয়লে মারা যান। সেখানেই তাকে সমাহিত করা হয়।
