মাগুরায় ইজিবাইক চালক কিশোর আল আমিন (১৪) হত্যার সঙ্গে জড়িত অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ভাড়ার উদ্দেশ্যে বেরিয়ে বাড়িতে ফেরেনি আল আমিন। পরদিন সদর উপজেলার কুকিলা গ্রামের একটি পাটক্ষেত থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
হত্যাকান্ডে জড়িত অভিযোগে গ্রেপ্তার তিনজন হলো সদর উপজেলার ঘোড়ানাছ গ্রামের শরিফুল মোল্যা (২২), জগদল গ্রামের মানজান খান (১৮) ও মহিষাডাঙ্গার সুমন ম-ল (২১)। জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন মাগুরা জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান । আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়।
