ধোনি নিজেই জানেন না কবে অবসর নেবেন

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০২:২৭ পিএম

বিশ্বকাপ যত শেষের দিকে এগুচ্ছে ততই জোরালো হচ্ছে ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির অবসর গুঞ্জন। কিন্তু এসব গুঞ্জনে কান দিচ্ছেন না মাহি। কবে অবসর নেবেন এ ব্যাপারে নিজেই জানেন না বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার সাবেক এই অধিনায়ক।

এ ব্যাপারে শুক্রবার ভারতের এক সংবাদ মাধ্যমকে ধোনি বলেন, “আমি কবে অবসর গ্রহণ করব সে ব্যাপারে নিজেই কিছু জানি না। তবে অনেক মানুষই চায় শনিবার শ্রীলঙ্কা ম্যাচের আগেই আমি অবসরটা নিয়ে ফেলি।”

‘অনেক মানুষ’ বলতে ধোনি যে বোর্ড এবং ম্যানেজমেন্টের কিছু কর্তা-ব্যক্তিকে উদ্দেশ্য করেননি, সে বিষয়টি পরবর্তীতে পরিষ্কার করে সংবাদমাধ্যমটি। এবারের বিশ্বকাপে নিজের মান অনুযায়ী পারফর্ম করতে পারছেন না ধোনি। এ জন্য সমালোচনাও শুনতে হচ্ছে তাকে। এখনই ধোনির অবসর নেওয়া উচিত বলে দাবি তুলেছেন। ‘অনেক মানুষ’ বলতে এসব সমালোকদেরই ইঙ্গিত করেছেন ধোনি।

ধোনির অবসর প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “ধোনিকে কখনও বুঝতে পারবেন না। তবে বিশ্বকাপের পর ধোনি খেলা চালিয়ে যাবেন বলে হয় না। তার সিদ্ধান্ত গ্রহণ নিয়ে আগাম মন্তব্য করা বোকামি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত