নোয়াখালীতে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০২:৫২ পিএম

নোয়াখালীর সুধারাম থানায় দক্ষিণ শুল্লুকিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, নোয়াখালীর সদর উপজেলার সুধারাম থানায় বুধবার রাত ৩টায় স্বামীকে আটকে রেখে অন্তঃসত্ত্বা স্ত্রীকে (৩০) ধর্ষণ ও ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনায় বৃহস্পতিবার রাতে সুধারাম থানায় ভিকটিমের স্বামী বাদী হয়ে মামলা করেছে। মামলায় ২ জনের নাম দিয়ে ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ সুলতান আহমদ ও কামাল হোসেন নামে দু’ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত কামাল হোসেন ধর্ষণের কথা স্বীকার করে আসামিরা কে কি করেছে কে টাকা ও স্বর্ণ লুট করেছে তা স্বীকার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আসামিদের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে অধিকতর তদন্তের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ডাক্তারি রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এজাহারে উল্লেখিত আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত