নেটফ্লিক্স সিরিজ লেইলার সাফল্যে উড়ছেন হুমা কোরেশি। সম্প্রতি কসমোপলিটন ইন্ডিয়ায় একটি সাক্ষাৎকার দেন তিনি। সেখানে উঠে আসে তার প্রেম সম্পর্কে।
ইন্ডিয়া টুডে জানায়, একজন আদর্শ পুরুষের সঙ্গে প্রেম হয়েছেন তিনি। তার সঙ্গে সম্পর্কে তিনি খুশি। তবে কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সেটি গোপনে রাখলেন তিনি।
হুমাকে জিজ্ঞাসা করা হয়, কার সঙ্গে তিনি ডেট করছেন। এই বলিউড অভিনেত্রী বলেন, আমি এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি না। তবে এটা বলতে পারি, আমি খুব সুখে আছি।
তবে একটি আদর্শ সম্পর্কে তার মত হচ্ছে, এমন কাউকে ভালোবাসা, যাতে নিজেকে দারুণভাবে আবিষ্কার করা যায়। পরস্পরের মধ্যে যাতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা থাকে। একসঙ্গে টিভি দেখতে গেলেও যাতে দুইজনের মধ্যে সংযোগ থাকে।
হুমা কোরেশিও বলিউডে বেশ কয়েকটি ছবি করে নিজের জায়গা পাকা করে ফেলেছেন বলা যায়। গ্যাং অফ ওয়াসিপুরের দুইটি ছবি দিয়ে আলোচনায় আসেন মুম্বাইয়ের এই নায়িকা।
তাকে শেষ দেখা গিয়েছিল রজনীকান্তের সঙ্গে 'কালা' সিনেমায়।
