উত্তরখানে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১১:০৬ এএম

রাজধানীর উত্তরখানে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে শহীদ নগর এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-১ সূত্রে জানা যায়, নিহত মাদকবিক্রেতার নাম আনোয়ার হোসেন। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।

আনোয়ারের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি দক্ষিণখান এলাকায় বসবাস করতেন।

শহীদ নগর এলাকায় মাদকবিক্রেতারা অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল অভিযান চালায়। এ সময় মাদকবিক্রেতারা গুলি ছোড়ে। র‌্যাবের পাল্টা গুলিতে তারা পিছু হটতে বাধ্য হয়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে র‌্যাব। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ইয়াবা, একটি শটগান ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এক র‌্যাব সদস্য আহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত