সংসদে স্বাস্থ্যমন্ত্রী

২০ থেকে ৩০ শতাংশ হাসপাতালে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০২:০০ এএম

সরকার দেশের প্রতিটি হাসপাতালে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নিয়েছে দাবি করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে ৭০ থেকে ৮০ শতাংশ হাসপাতালে অগ্নিনির্বাপণের ব্যবস্থা আছে। অন্তত ২০ থেকে ৩০ শতাংশ হাসপাতালে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। গতকাল বুধবার সংসদে লুৎফুন নেসা খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, বর্তমানে দেশের ১৩২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জটিল মুহূর্তে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানোর ব্যবস্থা আছে। অসীম কুমার উকিলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে সরকারি পর্যায়ে ২০টি উন্নত ও বিশেষায়িত হাসপাতাল রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশ গমন রোধে সরকার সারা দেশে আরও বিশেষায়িত ও উন্নত হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ব্যবস্থা গ্রহণ করেছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত