রত্নগর্ভা রাবেয়া বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১২ জুলাই ২০১৯, ১২:২২ পিএম

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল আলী মোল্লার সহধর্মিণী ও পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর রত্নগর্ভা মা মোসাম্মৎ রাবেয়া বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।

দিনটি উদযাপনে বৃহস্পতিবার মরহুমার নামে প্রতিষ্ঠিত গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়াস্থ রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু হোরায়রার সভাপতিত্বে দোয়া মাহফিলে মরহুমার অসংখ্য ভালো কাজের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, গোপালগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার বেগম, চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বি ৱএম ওবাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মো. আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মো. ছবেদ আলী ভুইয়া, বিশিষ্ট সমাজ সেবক মো. হাদিউজ্জামান জাবেদ মোল্লা, স্কুলের কো-অপ্ট সদস্য অলিয়ার রহমান এবং প্রাক্তন ছাত্রী শান্তা খানম।

মরহুমার পরিবারের সদস্যদের মধ্যে থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন রাবেয়া-আলী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মোসাম্মৎ ফাতেমা খাতুন ও সংস্থার নির্বাহী পরিচালক এমএম মাহবুব হাসান।

আলোচনা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর গোপালগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মাওলানা মুফতি হাফিজুর রহমান রাবেয়া বেগমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পর্ব পরিচালনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, চন্দ্রদিঘলিয়ার ২নং ওয়ার্ড সদস্য মো. দাউদ মোল্লা, ব্যবসায়ী মো. আমজাদ হোসেন মোল্লা, সমাজসেবক কাক্কা মিয়া সিকদার, সমাজসেবক মো. আকামত আলী ভুইয়াসহ প্রমুখ।

এ উপলক্ষে মরহুমার গ্রামের বাড়িতে অবস্থিত চন্দ্রদিঘলিয়া রাবেয়া-আলী মোহাম্মাদিয়া জামে মসজিদেও দোয়া ও কোরানখানির আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত