কেন এত ধর্ষণ হয়? প্রমাণ পেলেন সালমান মুক্তাদির (ভিডিও)

আপডেট : ১২ জুলাই ২০১৯, ১০:২৩ পিএম

জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির সম্প্রতি একটি জনসচেতনতামূলক ভিডিও প্রকাশ করেছেন নিজের ফেসবুকে। সেই ভিডিওতে সালমান মুক্তাদির সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে ধর্ষণ হওয়ার বিষয়টি তুলে ধরেন। সালমান মুক্তাদির ভিডিওতে বলেন, ‘ধর্ষণ নিয়ে সবাই চিন্তিত। সবাই ফেসবুকে ধর্ষণের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে সবাই যখন ধর্ষণের বিরুদ্ধেই কথা বলছে তাহলে ধর্ষণ করছে কে?’

তিনি একটি ঘটনা তুলে ধরেন। সালমান মুক্তাদির জানান, সালমান মুক্তাদির ও তার বন্ধুরা গাড়িতে ছিলেন। তাদের সঙ্গে একজন মেয়ে বন্ধুও ছিলেন। তাদের গাড়ির পাশ দিয়ে একটি স্কুল বাস যাচ্ছিল। স্কুল বাসের ছেলেরা মেয়েবন্ধুটিকে দেখে ইভটিজিং শুরু করে। ১০/১২জন ছেলে চিৎকার করে তাদের মেয়ে বন্ধুকে টিজ করছিল। পরে সালমান মুক্তাদির সেই স্কুল বাসে ওঠেন প্রতিবাদ জানাতে। সালমান মুক্তাদির গেলে তাকে দেখে সেবাই চুপ হয়ে যায়। কেউ কথা বলছিল না। ইভটিজার ছেলেদের পেছনেই কয়েকজন মেয়ে সহপাঠী বসা ছিল। তাদের অনেকে হিজাব পরিহিতও ছিল। সালমান মুক্তাদির সেই হিজাব পরিহিত মেয়েদের জিজ্ঞাসা করেন, ‘তোমাদের বন্ধুরা একটা মেয়েকে টিজ করছিল, তোমরা কেন থামালে না?’ প্রতি উত্তরে মেয়েরা জবাব দিয়েছিল যে তারা খেয়াল করেনি। তখন সালমান তাদের বলেন, ‘তোমরা যদি আজ এটার প্রতিবাদ করতে তাহলে একজন মেয়ে ইভটিজিংয়ের হাত থেকে বেঁচে যেত। আজ না হয় অন্য মেয়েদের সঙ্গে এমনটা করেছে, কাল হয়তো তোমাদেরই কোনো সহপাঠীকে এরা ধর্ষণ করবে। তখনো কি চুপ থাকবে?’

ঘটনা তুলে ধরে সালমান মুক্তাদির বলেন, ‘আজ আমি প্রমাণ পেলাম কেন এত এত ধর্ষণ হচ্ছে। কারা এত এত ধর্ষণ করছে। কেন ধর্ষণের পরিমাণ বাড়ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত