‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি গুলিবিদ্ধ দুই পুলিশ আহত

আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১২:২৩ এএম

লালমনিরহাটের আদিতমারীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সাপ্টিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রহিম বাবু (৩০) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চুলকানি বাজার এলাকার বাসিন্দা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের দাবি।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে  বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুর্গাপুরের চুলকানি বাজারে অভিযান চালিয়ে রহিম বাবুকে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার তিন সহযোগী পালিয়ে যায়। পরে রহিমের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকের চালানসহ পালানো তিন সহযোগীকে ধরতে রাতেই উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের গিলাবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাবুর সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ  আত্মরক্ষার্থে  গুলি ছুড়লে  রহিম বাবু পায়ে গুলিবিদ্ধ হন। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে  ভর্তি করা হয়। ওসি আরও জানান, রহিমের বিরুদ্ধে ৩টি মাদকের মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত