মৎসকন্যা হয়ে আবার সানি-হানি জুটি

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১১:০২ পিএম

এবার মৎস্যকন্যার অবতারে ধরা দিলেন বলিউড অভিনেত্রী সানি লিওনি। আবারও তিনি জুটি বাঁধলেন হানি সিংয়ের সঙ্গে।

সম্প্রতি হানি সিংয়ের ‘মছলি জাল কি’ নামক একটি গানের সঙ্গে আইটেম ডান্সারের ভূমিকায় দেখা গিয়েছে সানিকে।

আসছে ‘ঝুটা কাহিন কা’ নামের একটি নতুন সিনেমা। এখানেই হানির গানের সঙ্গে নাচবেন সানি। 

ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় উত্তেজনা। অনেকেই বলছেন জমে গিয়েছে হানি সিং-সানি লিওনির জুটি। এর আগে তিনি চার বোতল ভদকা এবং ফাঙ্ক লভেও আইটেম ডান্সার হিসেবে নাচ করেছিলেন।

সূত্র: ইন্ডিয়ান টুডে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত