ঢাবি ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত করার ঘোষণা ভিসির

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ০২:৩৭ এএম

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল কার্জন হল চত্বরে আয়োজিত ‘প্লাস্টিকমুক্ত সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাস্থ সুইডেন দূতাবাস এবং সুইডিশ ইনস্টিটিউটের সহযোগিতায় সুইডেন অ্যালামনাই নেটওয়ার্ক ইন বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘শতবর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে প্লাস্টিকমুক্ত রাখুন’ প্রতিপাদ্য নিয়ে প্লাস্টিকমুক্ত সপ্তাহের আয়োজন করা হয়।

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত সার্লোটা স্লাইটার ছাড়াও অনুষ্ঠানে সুইডেন অ্যালামনাই নেটওয়ার্ক ইন বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত