২০২১ সালের মধ্যে দেশের সব বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল ও মাদ্রাসায় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্র্তৃপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানিয়ে তিনি বলেন, ‘ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে একটি ট্রেডে পড়াশোনা করতে হবে। কোনো শিক্ষার্থী এসএসসি পাস করার পর যদি আর পড়াশোনা না করে তাহলে সে যেন বেকার না থাকে, সেজন্য এ উদ্যোগ নিচ্ছে সরকার।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ।
