মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব বোতলা গ্রামে মুরগির ফার্মে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে আছিব নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহতের পরিবার সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বোতলা গ্রামের তোফাজ্জেল হাওলাদারের ছেলে স্থানীয় দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র আসিব হাওলাদার (১৪) বাড়িতে থাকা মুরগির ফার্মে পানি দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ চালু করতে যায়। এ সময় বৈদ্যুতিক তার আসিবের শরীরে লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়।
তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
