সালমান ভক্তের কাণ্ডে মুগ্ধ হলিউড তারকা (ভিডিও)

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০৬:৫৭ পিএম

ক্যানসার আক্রান্ত শিশুদের মুখে হাসি ফোটানো থেকে শুরু করে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো- সালমান খানের মানবিকতার অনেক নজির রয়েছে। খুলেছেন দাতব্য সংস্থা ‘বিইং হিউম্যান’।

এমনই কাজের জন্য অনেক আগেই ভক্তদের মন জিতে নিয়েছেন ভাইজান।  প্রতিদানও পান বরাবরই। যার প্রমাণ পাওয়া গেল আবারও। আর সেই কাণ্ডে মুগ্ধ হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালোন।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই পারিবারিক আড্ডা বা নিজের শরীরচর্চার ভিডিও শেয়ার করেন সালমান। তবে সাম্প্রতিক শেয়ার করা ভিডিওটি অন্যরকম।

সালমানের বিশেষ প্রতিভাসম্পন্ন প্রতিবন্ধী ভক্ত এঁকেছেন প্রিয় নায়কের ছবি। সেই ভিডিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে ‘জয় হো’ অভিনেতা লেখেন, “খোদা তোমার মঙ্গল করুন। এই ভালোবাসার ঋণ শোধ করতে পারব না। প্রার্থনা করব তোমার জন্য।”

ভিডিওটিতে মন্তব্য করেছেন হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন ও দক্ষিণী অভিনেত্রী লক্ষ্মী রাই। দুজনই বলেছেন, এই ভালোবাসা শোধ করা অসম্ভব।

বর্তমানে ‘দাবাং থ্রি’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সালমান। মহারাষ্ট্রের পল্টনে শুরু হয়েছে দ্বিতীয় ভাগের দৃশ্যায়ন। আরও অভিনয় করছেন সোনাক্ষী সিনহা, আরবাজ খান, প্রমোদ খান্না ও সুদীপ। সিনেমাটি পরিচালনা করছেন প্রভুদেবা।

সালমানকে সর্বশেষ পর্দায় দেখা যায় ‘ভারত’ সিনেমায়। হাতে আছে সঞ্জয় লীলা বানশালির ‘ইনশা আল্লাহ’ ও টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৩তম সিজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত