মেয়েদের এমার্জিং দলের দায়িত্বে জাভেদ ওমর

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০১:৩৬ এএম

বাংলাদেশের মেয়েদের এমার্জিং দল ১৯ তারিখ যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে। এই দলের হেড অব অপারেশন্স করা হয়েছে সাবেক ওপেনিং ব্যাটসম্যান জাভেদ ওমর বেলিমকে। ৬ আগস্ট ফিরবে দল। দক্ষিণ আফ্রিকার মেয়েদের এমার্জিং দলের সঙ্গে লড়াই হবে বাংলার মেয়েদের।

জাভেদ ওমর যে দল নিয়ে যাচ্ছেন সেই দলে জাতীয় দলের খেলোয়াড়দের আধিক্য। মজার ব্যাপার হলো, যে ২৪ সদস্যের খেলোয়াড়-কোচ-কোচিং স্টাফদের নিয়ে এই যাত্রা তাদের মধ্যে একমাত্র পুরুষ জাভেদ ওমর। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়ে বড় দায়িত্ব নিয়ে এটা হয়তো জাভেদের নতুন শুরু হতে পারে।

এ সফরে বাংলাদেশের মেয়েরা তাদের প্রতিপক্ষের সঙ্গে তিনটি অনানুষ্ঠানিক ওয়ানডে খেলবেন। ২৩, ২৫ ও ২৮ তারিখে অনুষ্ঠেয় প্রতিটি ম্যাচ হবে প্রিটোরিয়ায়। ওয়ানডের পর থাকছে তিনটি অনানুষ্ঠানিক টি-টোয়েন্টি ম্যাচ। সেগুলোও প্রিটোরিয়ায় হবে ৩১ জুলাই, ১ ও ৪ আগস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত