সিংহ শিকারের পর চুমু, সমালোচিত দম্পতি

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০১:৩১ পিএম

মানুষের ইচ্ছা কত আজবই না হয়! সাধ জাগতে পারে সিংহকে সাক্ষী রেখে সঙ্গীকে চুমু দিতে। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দী করে অনলাইনে ছড়িয়ে দিতে।

তেমন একটি ছবি সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সিংহ শিকারের পর সেটির সামনেই চুম্বনরত এক যুগল।

ছবিটিকে ইতিবাচকভাবে নিতে পারেননি অনেকে। তাদের কেউ কেউ সমালোচনামুখর, জানালেন নিন্দা।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা বেড়াতে যান কানাডীয় দম্পতি ড্যারেন ও ক্যারলিন কার্টার। তখন দেশটির লেগেলেলা সাফারিতে খেলার ছলে পশু শিকার বা ট্রফি হান্টিং চলছিল। তাতে অংশ নেন ওই দম্পতি।

একটি সিংহ হত্যা করেন তারা। এরপর সেই সিংহের পাশে বসে একে অপরকে চুম্বন করেন। ওই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেই মন্তব্যের বন্যা বয়ে যায়।

ট্রফি হান্টিং নিষিদ্ধ ঘোষণার পক্ষে অনেকে টুইট করেছেন।  তাদের একজন বলেন, ‘‘ট্রফি হান্টিং একটি খারাপ বিষয়। প্রতি বছর ব্রিটেনে যে পরিমাণ হান্টিং ট্রফি ঢোকে তা জাতীয় ভাবমূর্তির ক্ষেত্রে কলঙ্কের।’’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত