‘ওভারথ্রো’ নিয়ে যা বললেন নিউজিল্যান্ড অধিনায়ক

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০২:২৮ পিএম

বিশ্বকাপ ফাইনালের  রেশ এখনও কাটেনি। ফাইনালে কী হলে কী হত তা নিয়ে এখনও আলোচনা অব্যাহত। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ম্যাচটি ‘টাই' হয়। সুপার ওভারেও ‘টাই'! এরপর বাউন্ডারির হিসেবে এগিয়ে থাকায় বিশ্বসেরার মুকুট উঠেছে ইংল্যান্ডের মাথায়। সেই নিয়ম নিয়ে যেমন কথা হচ্ছে, তেমনই কথা উঠছে ইংল্যান্ড খেলার শেষ ওভারে এক রান অতিরিক্ত পেয়ে যাওয়া নিয়েও।

ওই একটি রান কম থাকলেই ম্যাচের ফলাফল অন্য রকম হতে পারত, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। ওই ওভারথ্রো প্রসঙ্গে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন জানান, “আমি আসলে অত সূক্ষ্ম নিয়ম সম্পর্কে সচেতন ছিলাম না।”

অন্য যেকোনো অধিনায়ক হলে মাঠের আম্পায়ারদের এই ‘ভুল' সম্পর্কে জানলে ক্ষোভপ্রকাশ করতেন। কিন্তু কেন উইলিয়ামসন তেমন মানুষ নন। পুরো বিষয়টি জানার পরেও তিনি কাউকে দায়ী করেননি।  কেন উইলিয়ামসন বলেছেন, “সেই মুহূর্তে এত সূক্ষ্ম নিয়ম সম্পর্কে মাথা ঘামাইনি। আপনি আম্পায়ারকে বিশ্বাস করবেন সেটাই কাম্য।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত