জনতা ব্যাংকের নতুন পরিচালক আসাদ উল্লাহ

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১১:৩৪ পিএম

মোহাম্মদ আসাদ উল্লাহ সম্প্রতি জনতা ব্যাংকের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি সোনালী ব্যাংকে পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৭৯ সালে অর্থ মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে কর্মজীবন শুরুর পর ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিসে জুনিয়র প্রফেশনাল অফিসার হিসেবে যোগ দেন। ২০০০ সাল পর্যন্ত জাতিসংঘের ৪ সংস্থার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে  স্নাতকোত্তর আসাদ উল্লাহ ১৯৯৪ থেকে দু’বছর বাংলাদেশে ইউএনডিসিপির কান্ট্রি কো-অর্ডিনেটর ছিলেন। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত