ধর্ষণের শাস্তি আমৃত্যু কারাদণ্ড চান বি. চৌধুরী

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১২:৫২ এএম

নারী ও শিশু ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে আমৃত্যু কারাদণ্ড করার দাবি জানিয়েছেন বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের আয়োজিত এক মানববন্ধনে তিনি এ দাবি জানান। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘১২ বছরের কম বয়সী শিশু যারা ধর্ষণ করে, তারা মানুষ হতে পারে না। ভারতে আইন পাস করা হয়েছে ১২ বছরের নিচের শিশুদের ধর্ষণের একমাত্র শাস্তি হবে মৃত্যুদ-। আমরা মৃত্যুদণ্ডের বিরোধী। কিন্তু যেখানে যাবজ্জীবন কারাদণ্ড রয়েছে, সেখানে আমৃত্যু কারাদণ্ড দিতে হবে।’ তিনি বলেন, ‘ধর্ষণের জন্য বড় বড় আইন আছে, কিন্তু তার প্রয়োগ আমরা দেখতে পাই না। যেভাবে আইন প্রয়োগ করার কথা ছিল, সেভাবে হচ্ছে না।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত