সাভারে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ২০ জুলাই ২০১৯, ১১:২৮ পিএম

সাভারে বিএমডিসির নিবন্ধনসহ ১০ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে আশুলিয়ার মির্জানগরে প্রতিষ্ঠানটির সামনে এমবিবিএস, বিডিএস ও ফিজিওথেরাপি বিভাগের কয়েক শ শিক্ষার্থী তাদের দাবিসংবলিত ফেস্টুন হাতে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। তারা দুপুর দুইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সরকারি বিধি অনুযায়ী কোনো মেডিকেল কলেজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে পারবে না। অথচ গণস্বাস্থ্য মেডিকেল কলেজ বেসরকারি গণবিশ্ববিদ্যালয়ের অধীনে থেকেই অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এতে তাদের এমবিবিএস, বিডিএস ও ফিজিওথেরাপি বিভাগের প্রায় সাড়ে ৪০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত