ফুলবাড়ীতে ধর্ষক ও সালিশকারীদের শাস্তি দাবি

আপডেট : ২১ জুলাই ২০১৯, ১২:০২ এএম

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রতিবন্ধী শিশুর ধর্ষকের মৃত্যুদণ্ড ও সালিশের নামে ঘটনা ধামাচাপা প্রদানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় সচেতন নাগরিক সমাজ (সনাস) ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে নিমতলা মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ফুলবাড়ী উপজেলা শাখা সনাস-এর সভাপতি আরিফ খান জয়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি ইমাম রেজা, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, সমাজকর্মী মাহবুব এ হাফিজ ড্যানি, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চতুর্থ শ্রেণিতে পড়ুয়া বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ ও সালিশের নাম করে ঘটনা ধামাচাপা দেওয়া ও সালিশে ১৪ হাজার টাকা নেওয়া হলেও নির্যাতনের শিকার শিশুটির বাবাকে মাত্র নয় হাজার টাকা দিয়ে বাকি টাকা ভাগবাটোয়ারা করে নেয় স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবলু, কথিত দুই সাংবাদিক ও সুজন মোল্লা। গত ৩ জুলাই শিশুটিকে ধর্ষণ করে উপজেলার শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গুচ্ছগ্রামের মেহেদুল মন্ডল (৪৭)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত