ফেনসিডিল সেবনের সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২১ জুলাই ২০১৯, ০৮:৪৮ পিএম

ঠাকুরগাঁও পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রিগান আলী(২৫)কে ফেনসিডিল সেবনের অভিযোগে হাতে-নাতে আটক করেছেন পীরগঞ্জ থানা পুলিশ।

আটক রিগান ওই উপজেলার জগথা গ্রামের আলাউদ্দীনের ছেলে। সে পীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র।

রবিবার বিকেলে ওই উপজেলার ভরমাদেহ ইউনিয়নের সেনুয়া মাদক ব্যবসায়ী সুন্দীর বাসার সামনে মাদক (ফেনসিডিল) সেবনের সময় হাতে নাতে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেন পীরগঞ্জ থানার এস. আই সাখাওয়াত।

এসআই সাখাওয়াত আরো জানান, অন্য একটি মাদক মামলার তদন্ত করে আসার পথে রাস্তার পাশে রিগানকে প্রকাশ্যে ফেনসিডিল সেবন করতে দেখা যায়। এ সময় তাকে আটক করা হয় ।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত