বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে চমকে দিলেন ট্রাম্প

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০৩:৫১ পিএম

এক বিয়ের অনুষ্ঠানে আচমকা হাজির হলেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। তাকে দেখে সবাই চমকেই গেলেন বলতে গেলে। রবিবার নিউজার্সিতে বেডমিনস্টারের গলফ ক্লাব নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা ছিল এটি

সিএনএন, বর-কনেও জানতেন না, এভাবে দেশের প্রেসিডেন্ট তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হবেন। আমন্ত্রিত অতিথিরা ট্রাম্পকে দেখে যুক্তরাষ্ট্রের নামে স্লোগান ধরে।

বর পিজে মোঙ্গেলি বলেন, এটা অবিশ্বাস্য। তাকে দেখে আমরা চমকে গিয়েছি।

অনুষ্ঠানে ট্রাম্প হাজির হয়েই এগিয়ে যান বর-কনের দিকে। তখন বর মোঙ্গেলি তাকে অনুরোধ জানান, অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে। সেই সঙ্গে অতিথিদের স্লোগানের সঙ্গে সুর মেলাতে।

টাই ছাড়া কালো স্যুট পরিহিত ট্রাম্প দাঁড়িয়েছিলেন দরজার কাছেই। বর-কনেদের দিকে এগিয়ে যাওয়ার আগে বাইরে ভিড়ের প্রতি হাত নাড়ান। তখন 'ইউএসএ', 'ইউএসএ' স্লোগান উঠে।

বর মোঙ্গেলি বলেন, তিনি আসলে একজন ভদ্রলোক। দারুণ মানুষ।

সাপ্তাহিক ছুটির দিন বেডমিনস্টারের ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে সময় কাটাতে যান প্রেসিডেন্ট। সেখানেই এক ভেন্যুতে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির হন তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য গত মাস থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে, নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়াতে রবিবার এমনটা করতে পারেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত