সুনামগঞ্জে ১৯ পিস ইয়াবাসহ আটক জেলা ও দায়রা জজ আদালতের এপিপি মো. আমিরুল হক এনামসহ দুই জনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ এ রায় দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরেই শহরের মোহাম্মদ এলাকায় বাসা নিয়ে আমিরুল হক এনাম মাদক সেবন ও ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এমন খবরের ভিত্তিতে সোমবার বিকেলে অ্যাডভোকেট মো. আমিরুল হক এনামের ভাড়া বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সহযোগিতায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের বিষয়টি টের পেয়ে বাসা থেকে সহযোগীসহ পালিয়ে যায় আমিরুল। এসময় তার বাসা থেকে ১৯পিস ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণ উদ্ধার করা হয়। পরে মোহাম্মদপুর এলাকার পার্শ্ববর্তী আলীপাড়া সড়ক থেকে সহযোগী তাজ আলীসহ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ ইয়াবাসহ আটকৃত আমিরুল হক এনাম ও তাজ আলীকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ জানান, দণ্ড প্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হবে।
