কর্ণাটকে ‘মিনি রঞ্জি’ ট্রফির তৃতীয় চার দিনের ম্যাচের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বিসিবি একাদশ। কেএসসিএ সেক্রেটারিস একাদশকে গুঁড়িয়ে দিয়েছে মাত্র ৭৯ রানে। ৫ উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম।
শহিদুলের বোলিং নৈপুণ্যের পর ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন সাদমান ইসলাম। ফিফটি করেছেন এই ওপেনার। ৫৬ রানে এগিয়ে থেকে দিন শেষ করে বিসিবি একাদশ।
বিসিবি একাদশ ৩ উইকেটে ১৩৫ রান করে দিনের খেলা শেষ করেছেন। জহুরুল ইসলাম অমি ২৮ ও নাজমুল হোসেন শান্ত ২৭ রান নিয়ে অপরাজিত আছেন।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বিসিবি একাদশ। শ্রীলঙ্কার বিপক্ষ সিরিজ খেলতে তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ উড়ে গেছেন দ্বিপ দেশটিতে। এই দুজনের অনুপস্থিতে শহিদুল ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন। আরিফুল হক নিলেন ৩ উইকেট। জোড়া উইকেট নেন ইবাদত হোসেন।
