তিনশ’ হাতি হত্যা, সিঙ্গাপুরে উদ্ধার শত কোটি টাকার মূল্যবান দাঁত

আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০৬:২০ পিএম

হাতির দাঁতের বিশাল একটি চালান জব্দ করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। মূল্যবান এই দাঁতের পরিমাণ প্রায় ৯ টন বলে জানা গেছে। রেকর্ড পরিমাণ এ বিপুল পরিমাণ হাতির দাঁত এবারই প্রথম ধরা পড়ল।

বিবিসি জানায়, হাতির দাঁত ছাড়াও এতে ছিল বিলুপ্তপ্রায় প্রাণী বনরুইয়ের আঁশ। রবিবার সিঙ্গাপুর হয়ে ভিয়েতনামগামী একটি কার্গো জাহাজের কন্টেইনার তল্লাশি করে এসব মূল্যবান সামগ্রী জব্দ করা হয়।

জাহাজটি আফ্রিকার ডিআর কঙ্গো থেকে এসব মালামাল নিয়ে রওনা দেয় বলে জানা গেছে। চীন কাস্টম বিভাগের তথ্য সূত্রে জাহাজটির একটি কন্টেইনার তল্লাশি করে এসব মূল্যবান জব্দ করা হয়।

সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানায়, কন্টেইনারটি থেকে জব্দ করা প্রায় ৯ টন হাতির দাঁতের বাজার মূল্য প্রায় ১৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১০৯ কোটি টাকারও বেশি। বিপুল পরিমাণ এ দাঁতের জন্য ৩০০ হাতিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এতে ছিল প্রায় ১২ টন বনরুইয়ের আঁশ। যার বাজার মূল্য  ৩৫.৭ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩০০ কোটি টাকারও বেশি। এর আগেও এপ্রিলে সিঙ্গাপুরে এই প্রাণীর সাড়ে ৩৭ টন আঁশ উদ্ধার করা হয়েছিল।

কাঠ আনার কথা বলে কন্টেইনারটি করে এসব মূল্যবান দ্রব্য বহন করা হচ্ছিল। জব্দকৃত এসব দ্রব্য ধ্বংস করে ফেলা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত