লক্ষ্মীপুরে দুর্নীতি প্রতিরোধে সরকারি কার্যালয়ের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। ‘বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এ সেøাগানে গতকাল মঙ্গলবার দুপুরে রামগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ সভা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। পরে রামগঞ্জ উচ্চ বিদ্যালয়সহ ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর চালু করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি হলো রাষ্ট্রের উন্নয়নে সবচেয়ে বড় বাধা। সুপরিকল্পিতভাবে এ বাধা আমাদের অতিক্রম করতে হবে। সামাজিক ও রাষ্ট্রীয় নানা জটিলতা উপেক্ষা করে নিজেদের অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
