বর্তমানে আর মাধবন ব্যস্ত তার নতুন ছবি দ্য নাম্বি।
প্রধান চরিত্র নাম্বি নারায়ণনের ভূমিকায় অভিনয়ের পাশাপাশি, ছবির পরিচালনা, চিত্রনাট্য এবং প্রযোজনার কাজও করছেন মাধবন।
মঙ্গলবার ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা আর মাধবন। সঙ্গে লিখেছেন একটি ছোট্ট পোস্ট যার শেষে জুড়ে দিয়েছিলেন তিনটি শব্দ..‘ডেফিনিটলি গেটিং ওল্ডার’।
ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রাম ভাসল প্রশংসার বন্যায়। পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়েও পেলেন অষ্টাদশী তরুণীর বিয়ের প্রস্তাব।
ছবির নিচে তরুণী মন্তব্য করেছেন ‘এটা কী আমার দোষ যে আমার বয়স ১৮ বছর... কিন্তু আমি তোমাকেই বিয়ে করতে চাই!’ ফ্যানের মন রাখতে জানেন মাধবন। তাই এই পোস্টের উত্তর দিতেও ভুললেন না তিনি। লিখলেন... ‘গড ব্লেস ইউ.... তুমি আমার থেকেও ভালো কাউকে জীবনে পাবে...’।
তবে শুধু ফ্যানরা নন, আর মাধবনের এই ছবিতে পাগল বলিউড তারকারাও। শালিনী পান্ডে লিখলেন, ‘বয়স হওয়াটাও যে এত ভালো হতে পারে আগে বুঝিনি... তোমার আগামী কাজের জন্যে অনেক শুভেচ্ছা।’
শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাও কমেন্ট করতে ভুললেন না। কুন্দ্রা লিখেছেন, ‘তুমি কি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসম ব্যবহার করছ!’
সূত্র: ইন্ডিয়া টুডে
