সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (সরকারি আইন কর্মকর্তা) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম (শাহানা রব্বানী)।
বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
এ নিয়োগের মাধ্যমে দেশে প্রথম নারী পিপি হিসেবে দায়িত্ব পেলেন অ্যাডভোকেট শামছুন্নাহার বেগম (শাহানা রব্বানী)।
শামছুন্নাহার বেগম (শাহানা রব্বানী) সংরক্ষিত আসনের নারী এমপি হিসেবে দায়িত্ব পালন করেন । এছাড়া তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি, সুনামগঞ্জ সরকারি কলেজের নির্বাচিত ভিপি ছিলেন।
শামছুন্নাহার রব্বানী বর্তমানে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য।
