সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ডিডি শাহবাজপুর পঞ্চগ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মঙ্গলবার রাতে কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রী উপজেলার ডিডি শাহবাজপুর পঞ্চগ্রাম আবু হানিফা (রহ.) দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
ওই ছাত্রীর বাবা বাদী হয়ে একই এলাকার বাসিন্দা আকাল বাবুর ছেলে ও ওই একই মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র মেরাজ উদ্দিন(১৪) কে একমাত্র আসামি করে এ মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, গত সোমবার দুপুরে টিফিন শেষে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে ওই মেয়েকে পেছন থেকে জাপটে ধরে আকাল বাবুর ছেলে একই মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র মেরাজ উদ্দিন (১৪) তার গালে কামড় ও বুকে হাত দেয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা যৌন নিপীড়নের অভিযোগে এ মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, অভিযুক্ত মেরাজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
