নাটোরে ‘মানিক আলোয় দূর হোক-মাদক অন্ধকার’ এই সেøাগানে শতবর্ষী সব গাছকে ‘বৃক্ষ মানিক’ ঘোষণা করা হয়েছে। এর আয়োজন করে যৌথভাবে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন খোলা জানালা ও পুলিশ প্রশাসন।
গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় চত্বরে শতবর্ষী একটি বটগাছকে ‘বৃক্ষ মানিক’ হিসেবে ঘোষণার মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়। এর উদ্বোধন করেন নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। পাশাপাশি গুজবের বিরুদ্ধে সচেতনতামূলক সভাও করেছে জেলা পুলিশ। ওই উদ্বোধন ও সচেতনতামূলক সভায় নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, সদর থানার ওসি কাজী জালাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বক্তব্য দেন।
