সীতাকুণ্ডে রাস্তার পাশের অবৈধ দোকান উচ্ছেদ

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১১:৪১ পিএম

সীতাকুণ্ড পৌরসদরের সরকারি মহিলা কলেজ ও কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন রাস্তার উভয় পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৩৫টি অস্থায়ী সবজির দোকান উচ্ছেদ করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল ৫টায় সীতাকুণ্ড থানার ওসির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মহিলা কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট (অব.) দিদারুল আলম বলেন, ‘রাস্তার উভয় পাশের এসব অবৈধ দোকানের কারণে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় কলেজের মেয়েদের যাতায়াতে অনেক অসুবিধা হতো। প্রশাসনকে অনুরোধ করব রাস্তার পাশে আর যেন দোকান বসতে না পারে।’

ওসি দেলওয়ার হোসেন বলেন, ‘মহিলা কলেজ ও মসজিদ কমিটির পক্ষ থেকে অভিযোগ দেওয়ায় তাদের উচ্ছেদ করা হয়েছে। তবে অন্য কোথাও জায়গার ব্যবস্থা করা যায় কি না দেখা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত