সাত-আটজন নারীর সাথে প্রেম পাক ক্রিকেটার ইমামের!

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০৯:১৪ এএম

ক্রিকেটের বাইরেও এবার সংবাদের শিরোনাম হলেন পাকিস্তান ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ইমাম-উল-হক। তার বিরুদ্ধে এক সঙ্গে সাত-আটজন নারীর সঙ্গেও প্রেম করার অভিযোগ উঠেছে!

সম্প্রতি টুইটারে ইমামের এমন কীর্তি ফাঁস করে দিয়েছেন এক ব্যক্তি, যার দাবি একই সঙ্গে সাত-আটজন নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে প্রেমের অভিনয় করে তাদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন তরুণ এই ক্রিকেটার। টুইটারে অন্তত তাদের মধ্যে চারজনের সঙ্গে ইমামের কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেছেন সেই ইউজার।

সমালোচকেরা বলছেন, ইমামের সাম্প্রতিক এই কাণ্ড তার ক্যারিয়ারের মারাত্মক ক্ষতি করতে পারে। যদিও ক্রিকেটারের দাবি, তাকে ফাঁসানোর জন্যই মেয়েরা তার সঙ্গে ভুয়া প্রেমের অভিনয় করেছেন। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের ভাতিজা এও বলেছেন, এই সমস্ত ঘটনাই নাকি গত ছয় মাস ধরে তার সঙ্গে ঘটানো হয়েছে। মুশকিল হচ্ছে, বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতার ভার ইমামের কাঁধেও খানিক বর্তেছে ।

শুধু তাই নয়, টুইটারে ওই ব্যক্তি দাবি জানিয়েছেন, ইমামের অবৈধ প্রেমের প্রমাণ হিসেবে ইনস্টাগ্রামে পোস্ট করা বেশ কিছু ভিডিও ও ছবি তার সংগ্রহে রয়েছে যা উল্লিখিত মহিলাদের অনুমতি নিয়েই প্রকাশ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত