মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে আইসিডিবিআর-বির গবেষণার ফল প্রত্যাখ্যান করে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম দাবি করেছেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের’ উদ্বোধনী অনুষ্ঠানে এ দাবি করেন তিনি।
সম্প্রতি আইসিডিডিআর-বির গবেষণায় বলা হয়েছে, পরীক্ষায় মশার পারমেথ্রিন, ডেল্টামেথ্রিন, টেট্রামেথ্রিন, ম্যালাথিয়ন প্রতিরোধী হয়ে ওঠার
