সপ্তাহখানেক পর থেকেই ঈদুল আজহা উপলক্ষে দেশের নানান গন্তব্যে ছুটবেন রাজধানীবাসী। তাদের জন্য শুক্রবার সকাল থেকে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলগামী বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
১১ বা ১২ আগস্ট সম্ভাব্য ঈদ ধরে এবার আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।
জানা গেছে, শুক্রবার সকাল থেকে ঢাকায় থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি হলেও বাস কাউন্টারে থেমে নেই যাত্রীদের আনাগোনা।
খুলনা, বরিশালসহ উত্তর ও পশ্চিমাঞ্চলগামী বাসের আগাম টিকিট রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের কাউন্টারে বিক্রি হচ্ছে।
এ দিকে ঈদুল আজহা উপলক্ষে ২৯ জুলাই শুরু হচ্ছে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। রাজধানীর কমলাপুরসহ পাঁচটি স্থানে একযোগে টিকিট বিক্রি হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন যাত্রী ৪টির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না বলে রেলওয়ে সূত্র জানায়।
