মেসিকে ‘আজীবন’ চুক্তির প্রস্তাব দেবে বার্সেলোনা

আপডেট : ২৭ জুলাই ২০১৯, ০৬:১৭ পিএম

লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে ভাবতে শুরু করেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটি, এবার নাকি আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে আজীবন চুক্তির প্রস্তাব দেবে বলে জানিয়েছে স্পেনের একটি সংবাদ মাধ্যম।

বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২১ সালে। বর্তমান চুক্তির ধারায় বলা আছে, ২০২১ সালে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আরো ১২ মাস বাড়িয়ে নেয়া যাবে।

মুন্দো দেপোর্তিভো নামের কাতালান একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দিতে যাচ্ছে বার্সেলোনা। ৩০ বছর বয়সী এই খেলোয়াড়কে আজীবনের জন্য নিজেদের তাঁবুতে চায় ক্লাবটি।

নতুন করে বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হলে, পেশাদার খেলোয়াড় হিসেবে ক্লাবটির সঙ্গে এটা তার দশম চুক্তি হবে। লা লিগার চ্যাম্পিয়নদের সঙ্গে মেসি প্রথম চুক্তি করেন ২০০৪ সালে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত