শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত নতুন ভ্যাট নিয়ে সচেতনতামূলক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এনবিআর চেয়ারম্যান এই মন্তব্য করেন।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে এ কর্মশালায় বিভিন্ন খাতের ব্যবসায়ীরা অংশ নেন।
বক্তব্যের এক পর্যায়ে মোশাররফ হোসেন ভূঁইয়া ব্যবসায়ীদের বলেন, কোনো কর্মকর্তার দ্বারা হয়রানির শিকার হলে তারা যেন সঙ্গে সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডে বিষয়টি জানান।
একজন ব্যবসায়ীর প্রশ্নে এনবিআর চেয়ারম্যান বলেন, হজ মৌসুম আসলে হজের জন্য ছুটি দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। কই হজ করে আসার পরও তো তাদের স্বভাব পরিবর্তন হচ্ছে না।
স্বয়ংক্রিয়ভাবে কর আদায়ে ব্যবসায়ীদেরকে যে ইলেক্ট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) সরকারের পক্ষ থেকে দেওয়া হবে তা নষ্ট হলে নিজ দায়িত্বে সচল রাখতে হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ছোট ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে রিবেট (ছাড়) নিতে জানেন না। তাই ৫০ লাখ টাকার কম লেনদেনের ক্ষেত্রে আমরা কোনো ভ্যাট রাখিনি। কর্মশালায় সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি ওসামা তাসির।
