জেলার ডোমার উপজেলায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার মির্জাগঞ্জ স্টেশনের অদূরে ভাসানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিয়াম হোসেন (১১) ডোমার পৌর শহরের চিকনমাটি ধনিপাড়া মহল্লার আব্দুল মতিনের ছেলে ও ডোমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
লিয়ামের বাবা আব্দুল মতিন জানান, শুক্রবার বিকালে ডোমার রেলওয়ে স্টেশন থেকে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে চড়ে চিলাহাটি যায় লিয়াম। সেখানে কিছু সময় কাটিয়ে রাতে একই ট্রেনে চড়ে বাড়ি ফিরছিল সে। পথে মির্জাগঞ্জ স্টেশন সংলগ্ন ভাসানীপাড়ায় ট্রেনের দরজা থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার পরিদর্শক মোস্তাফিজার রহমান বলেন, ‘সৈয়দপুর জিআরপি থানা পুলিশের সঙ্গে যোগাযোগের পর লিয়ামের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
