ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সোমবার বিভিন্ন হলে ছিটানো হয় মশার ওষুধ। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রদের উপস্থিতিতেই ফগার মেশিন থেকে মশার ওষুধ ছিটাতে দেখা গেছে।
ফেসবুকে ভিডিওটি ভাইরাল হয়।
শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ সেশনের ব্যবসায় অনুষদের ফিন্যান্স বিভাগের ফিরোজ কবীর স্বাধীনের মৃত্যু হয়।
এরপর রোববার ঢাবি প্রশাসন প্লাটিলেট গণনার যন্ত্র স্থাপন করে ক্যাম্পাসে। প্রায় তিন শ শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত হয় বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান ডা. সারওয়ার জাহান মুক্তাফী বলেন, ফিরোজের মৃত্যুর পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মেডিকেল সেন্টারে ভর্তি নয়জনের মধ্যে চারজন সুস্থ হলেও ভয়ে হাসপাতাল ছাড়তে চাচ্ছেন না।
তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা প্লাটিলেট কাউন্ট করার মেশিন স্থাপন করেছি। বৃহস্পতিবারের মধ্যে শনাক্তের মেশিনও স্থাপিত হবে।’
শুক্রবার বিকালে ঢাবি প্রশাসনের পক্ষ থেকে ও ডাকসুর পক্ষ থেকে সন্ধ্যায় ওষুধ ছিটানোর কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এসময় তিনি মেশিন দিয়ে অন্যদের সাথে ওষুধ ছিটান।
ডাকসুর জিএস ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা ডাকসু ও কলাভবনের আশপাশের এলাকায় ওষুধ ছিটান।
