কুমিল্লায় ৩টি হাসপাতালকে জেল জরিমানা

আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০৭:১১ পিএম

কুমিল্লায় তিনটি হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা ও ২ জনকে ৬ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কুমিল্লা জেলা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রুবাইয়া খানম এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

কুমিল্লা মেট্রোপলিটন মডেল হাসপাতালকে ব্লাড গ্রুপিংয়ের রিপোর্ট ভুল প্রদান, পরিবেশ নোংরা ও মূল্য তালিকা আংশিক থাকায় ৫০ হাজার টাকা জরিমানা এবং প্যাথলজিস্টকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অ্যাপোলো হাসপাতালে ভুয়া ডাক্তার বসানো এবং সরকারি কাজে বাধা প্রদান করায় মালিককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কুমিল্লা ট্রমা সেন্টারে মূল্য তালিকা না থাকায়, প্যাথলজির পরিবেশ নোংরা এবং জেনারেটরের কারণে শব্দ দূষণের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় দণ্ড প্রদান ও আর্থিক জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত