যুক্তরাজ্যভিত্তিক সুগন্ধি ব্র্যান্ড লায়লা ব্লাঙ্ক বাংলাদেশে বিপণন শুরু হয়েছে। পিউর লাইক ইউ ট্যাগ লাইন নিয়ে তাদের জনপ্রিয় সুগন্ধির সিরিজগুলো হলো হট, নটি গার্ল, এলবি ইডিপি, রয়্যাল টাচ ও আফজাল-হালাল সার্টিফাইড পারফিউম। ভারতের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ফাজলানি গ্রুপের সহযোগী এই আন্তর্জাতিক ব্র্যান্ড লায়লা ব্লাঙ্কের পণ্য এবার পাবেন বাংলাদেশের সুগন্ধিপ্রেমীরা। শুরুতে নারী-পুরুষের ব্যবহার উপযোগী জনপ্রিয় এলবি ডিওডেরেন্ট সিরিজের পণ্যগুলোই মিলবে দেশি বাজারে। যুক্তরাজ্যভিক্তিক সুগন্ধির ব্র্যান্ড লায়লা ব্লাঙ্কের বাংলাদেশে বিপণনের জন্য ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্বে থাকবে এস হক ইন্টারন্যাশনাল। বাংলাদেশে এই সুগন্ধির নানা সিরিজের পণ্য জনপ্রিয় করতে সম্প্রতি ‘লায়লা ব্লাঙ্ক লন্ডন’-এর ভাইস প্রেসিডেন্ট আসলাম নুরী ও এস হক গ্রুপের শীর্ষ নির্বাহী সাইদুল হক জুয়েলের উপস্থিতিতে দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। ধানম-ির এস হক গ্রুপের করপোরেট কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তারা। লায়লা ব্লাঙ্কের পকেট সুগন্ধি থেকে প্রিমিয়াম সব সিরিজ বাংলাদেশের বাজারে দাম পড়বে ১০০ থেকে ১৬ হাজার টাকা।
×
